কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক অভিযান চালিয়ে ১৩ মার্চ সোমবার দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জনৈক হাসান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ মাহমুদুল হক ভ্রাম্যমান আদালতে অভিযানের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.