আব্দুর রব॥ বড়লেখার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর বাজারের স্কুল মার্কেটের স্টুডেন্ট লাইব্রেরীতে সংঘবদ্ধ ৪ যুবক হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে। দেশীয় অস্ত্রধারী যুবকরা লাইব্রেরী ব্যবসায়ী আলিম উদ্দিনকে কুপিয়ে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ হামলাকারী ছাব্বির আহমদকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শাহবাজপুর স্কুল এন্ড কলেজ মার্কেটের স্টুডেন্ট লাইব্রেরীতে সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র-সস্ত্রে জামিল আহমদ (২৮) ছাব্বির আহমদ (২৭), হোসেন আহমদ (৩৫), টিনুক (২৫) নামে ৪ যুবক অতর্কিত হামলা চালায়। এসময় তারা লাইব্রেরী ব্যবসায়ী আলিম উদ্দিনকে কূপিয়ে আহত করে। দোকানের ব্যাপক মালামাল ভাংচুর করে ৯৫ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। আশংকাজনক অবস্থায় আহত আলিম উদ্দিনকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আহত ব্যবসায়ীর বড়ভাই সেলিম আহমদ মামুন হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। রাতে পুলিশ ঘটনাকারীদের একজন্ ছাব্বির আহমদকে গ্রেফতার করেছে।
থানার এসআই ধ্রুবেশ চক্রবর্তী হামলা, ভাংচুর, লুটপাট ও ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনার মামলায় ছাব্বির নামক এক আসামীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.