রাজনগর সংবাদদাতা॥ রাজনগরে ইয়াবা ও চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১২ মার্চ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় সদর ইউনিয়নের উত্তর ঘরগাও গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহাজান মিয়াকে (২৫) ২ লিটার চোলাই মদ ও টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের মখলিছ মিয়ার ছেলে শামিম মিয়াকে (২৯) ৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এঘটনায় রাজনগর থানায় মামলা (নং ৯) করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজনগর থানার এএসআই ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.