রাজনগর সংবাদদাতা॥ রাজনগরে ১৮টি ভূমিহীন পরিবারকে খাস কৃষি জমি প্রদান করা হয়েছে। উপজেলার চাঁনভাগ মৌজায় ২০১৫-১৬ অর্থ বছরের মোট ১ একর ৮০ শতাংশ জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।
১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় মুন্সিবাজার ইউনিয়নের সভাকক্ষে দলিল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে রাজনগর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব পরিবারের হাতে দলিল হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। উপজেলা নির্বাহী কর্র্র্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রাখী আহমেদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.