কমলগঞ্জ প্রতিনিধি॥ রাগবি খেলায় জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী সেনাসদস্য মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান শহীদুল আনামকে সংবর্ধনা দিয়েছে মণিপুরী মুসলিম ইয়াং ফেডারেশন।
১৫ মার্চ বুধবার রাত ৮ টায় আদমপুরবাজারে তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এসএমসি সভাপতি হাজী আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফে রেফারী আব্দুল মন্নান খাঁন, সাংবাদিক শাব্বির এলাহী, সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মাহমুদ ,বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন বাবু ও প্রকৌশলী আব্দুল হেকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফেরদৌস বাদল, জাহাঙ্গীর হোসেন ও তাওহিদ হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.