আব্দুল আল আমান॥ বৃটেনের বাংলাদেশ কমিউনিটির সব'বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সার. ট্রেজারার মোহাম্মদ ফিরুজ খাঁন.এবং সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মকিস মনসুর আহমদ প্রমুখ কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক শোক বাণীতে গ্রেটার সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বুদরাইল গ্রামের কৃতি সন্তান, গ্রেটার সিলেটে কাউন্সিল ইউকের (জি এস সি) নর্থ রিজিওনের সাবেক চেয়ারপার্সন ও গ্রেটার ম্যানচেস্টারের বাংলাদেশ এসোসিয়েশন (জি এম বি) এর সাবেক সভাপতি গ্রেটার ম্যানচেস্টার বাঙালী কমিনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব কমিউনিটি লিডার হাফিজুর রহমানের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা প্রকাশ করে
পরম করুনাময় মহান আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদোউস দান করেন এই দোয়া করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন। জিএসসির নেতৃবৃন্দ গ্রেটার ম্যানচেস্টার বাঙালী কমিনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব হাফিজুর রহমান জিএসসির প্রতিষ্ঠাকালীন সময় থেকে কেন্দ্রীয় ও রিজিওনাল বিভিন্ন পদে শুধু দায়িত্ব পালন করেননি সংগঠনের প্রতিটি গুরুত্তপূণ' সময়ে রেখেছেন বিরাট ভৃমিকা.। তিনি ছিলেন একজন প্রকৃত সমাজসেবক ও জনপ্রিয় কমিউনিটি লিডার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.