রাজনগর সংবাদদাতা॥ গনিতের আলোয় আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে মৌলভীবাজার রাজনগর উপজেলার খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে গণিত মেলা। ব্রাক শিক্ষা কর্মসূচীর সহায়তায় এই মেলার আয়োজন করে খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়।
১৬ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে গনিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউ.পি চেয়ারম্যান মো. সাতির মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মৌলুদুল রহমান, ব্রাক এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম, ব্রাক কর্মকর্তা মাহবুবুর রহমান ও প্রধান শিক্ষক বাবু মৃম্ময় কান্তি ভট্রাচার্য্য প্রমুখ। এর আগে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.