বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন সিলেটি আনন্দ হোয়াটস অ্যাপ গ্রুপের উদ্যোগে ১৯ মার্চ রোববার রাতে ২২ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার বিতরণ উপলক্ষে পৌরশহরের হাজী আমজাদ মেমোরিয়াল মার্কেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপের প্রধান এডমিন দেলওয়ার হোসেন লিপু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। মোস্তাক আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহজানুল ইসলাম লায়েক, গ্রুপের সদস্য জাকির, রুম্মান, সাজু, সাদেক, কাদির, খসরুল ইসলাম, শামীম আহমদ, শাহীন আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.