এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় “ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন” (ফারিয়া) এর নুতন কমিটি গঠন করা হয়েছে। কীরিটি কিশোর শম্ভু (ফার্মা কেয়ার) এর সভাপতিত্বে এবং মোঃ সাইফুল ইসলাম শাহেদ (গ্লাক্সোস্মিথক্লাইন) এর পরিচালনায় কুলাউড়া শহরের এক রেষ্টুরেন্টে “ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন” (ফারিয়া) এর সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে কুলাউড়ায় ফারিয়া এর সভাপতি পদে মিজানুর রহমান হাওলাদার (এসকেএফ ফার্মা) ও সাধারণ সম্পাদক পদে মোঃ ইয়াসিন সিকদার (এসএস ফার্মা) নির্বাচিত হন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ তারেক হোসেন (সোমাটেক), যুগ্মসাধারন সম্পাদক সুদেব কুমার দাস (অপসো স্যালাইন), সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম মাছুম (এস্ট্রা বায়ো ফার্মা), সহ-সাংগঠনিক সম্পাদক নির্মল কান্তি বীর (লিয়ন ফার্মা), কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব (বেক্সিমকো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ লোকমান হোসেন (টিমফার্মা), আইটি সম্পাদক মোঃ সেলিম মিয়া (এসকেএফ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান (প্রিন্সফার্মা), ক্রীড়া সম্পাদক প্রেমানন্দ সূত্রধর (ডেল্টাফার্মা), আপ্যায়ন সম্পাদক কৃষ্ণ কান্ত রায় (জেনারেল)। এছাড়া সভাপতি মন্ডলীর সদস্যরা হলেন মোঃ সালাউদ্দিন (এরিস্টোফার্মা),আনিসুর রহমান (ইনসেপ্টা), শাহেদ মিয়া (নাভানা), আব্দুর রাজ্জাক (স্কয়ার), সুমন ভট্টাচার্য (ওরিয়ন), মাকসুদুর রহমান উজ্জল (ড্রাগ), মোঃ আল আমিন (একমি), মোঃ শাহীন চৌধুরী (জিসকা ফার্মা) এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন কীরিটি কিশোর দাস শম্ভু (ফার্মা কেয়ার), মোঃ সাইফুল ইসলাম শাহেদ (গ্লাক্সোস্মিথক্লাইন), মোঃ আজহার উদ্দিন ভুঁইয়া (রেনেটা), অরুন সূত্র ধর (এস্ট্রো), মোঃ কলিমুল্লাহ্ (হার্বো লেবরেটরীজ), মোঃ ওয়াহিদুল ইসলাম (বেক্সিমকো), মোঃ আমিনুল ইসলাম (ইনসেপ্টা) ও মোঃ ফজলে এলাহী সোহাগ (অপসোনিন ফার্মা)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ আজহার উদ্দিন ভুঁইয়া (রেনেটা ফার্মা), মোঃ সালাউদ্দিন (এরিস্টোফার্মা), মোঃ আশরাফুল ইসলাম (বেক্সিকো ফার্মা) এবং মাকসুদুর রহমান উজ্জল (ড্রাগ ইনটারন্যাশনাল)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.