আব্দুর রব॥ বড়লেখায় মোবাইল ফোনসেট চোর সন্দেহে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহাঙ্গীর আলম নামে এক কিশোর রাজমিস্ত্রি যোগালীকে অমানবিক নির্যাতন করা হয়েছে। চুরির স্বীকারোক্তি আদায় করতে দিনমজুর ঘরের হতভাগা এ কিশোরকে রড, কাঠ আর হাতুড়ি দিয়ে পিটিয়েই পাষন্ডুরা ক্ষান্ত হয়নি। নির্মমভাবে আঘাত করেছে তার গোপনাঙ্গে। মূখে ঢেলে দিয়েছে মাদক। যাতে নেশাগ্রস্ত হয়ে সে মোবাইল চুরির স্বীকারোক্তি প্রদান করে। বর্বরোচিত ঘটনাটি ঘটেছে ২১ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাসুদ আহমদের বাড়িতে। ঘটনার পর থেকে কিশোর জাহাঙ্গীর বিছানায় কোমর সোজা করে দাঁড়াতে পারছে না। দারিদ্রের চাপে পারছে না চিকাৎসা নিতে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.