বদরুল মনসুর॥ গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উপদেষ্টা ও বি সি এ ইন ইউকের সাবেক প্রেসিডেন্ট ও একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের ট্রাষ্টি আলহাজ্ব মিয়া মনিরুল আলম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় চেয়ার মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল কাইয়ুম কায়সার, ট্রেজারার মোহাম্মদ ফিরুজ খাঁন এবং সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক মকিস মনসুর আহমদ সহ কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এক বিবৃতিতে গ্রেটার সিলেট কাউন্সিলের উপদেষ্টা. বৃটেনের কমিউনিটি লিডার, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মিয়া মনিরুল আলম এর রোগ মুক্তি কামনার জন্য মাহান আল্লাহ্তায়ালার নিকট সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া উনার রোগ মুক্তি কামনা করে বৃটেন সহ দেশেবিদেশে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.