খায়রুল আলম লিংখন॥ বৃটেনের সেন্ট্রাল লন্ডন এর কুইন্স পার্কে অতি সম্প্রতি মৌলভীবাজারের দৈনিক মৌমাছিকন্ঠ বিতরন ও কমিউনিটির সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের জয়েন্ট সেক্রেটারি টিভি সাংবাদিক মকিস মনসুর আহমদ এর সভাপতিত্বে এবং দৈনিক মৌমাছিকন্ঠের ডিরেক্টর গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে ওয়েলসের সেক্রেটারি শাহ্ শাফি কাদির এর পরিচালনায় অনুষ্ঠিত মৌমাছিকন্ঠ বিতরন, ডিনারপার্টি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুইন্স পার্ক বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রাফুল মিয়া, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ওয়েলসের সহ সভাপতি আব্দুর রউফ, কমিউনিটি সংগঠক ইমরান শামীম, জমসেদ মিয়া, আহাদ মিয়া, কাজী ফয়সাল, আহাদ মিয়া, জুবের আহমদ, মালিক মিয়া, খালেদ হোসেন, হেলাল উদ্দীন, সরওয়ার মিয়া ও তুহিন আহমদ প্রমুখ।
সভায় সেন্ট্রাল লন্ডন ও কাডিফ এবং নিউপোর্ট থেকে আগত মৌলভীবাজার জেলার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মকিস মনসুর আহমদ বলেন আজ ২৬ বছর ধরে মাসিক থেকে সাপ্তাহিক প্রকাশনার পর মৌমাছিকন্ঠ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং আমাদের টিমের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ দৈনিক হিসাবে মৌলভীবাজার জেলার নিয়মিত মৌমাছিকন্ঠ জনতার কন্ঠ হয়ে প্রকাশিত হচ্ছে। তিনি মৌমাছিকন্ঠকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান।
উপস্থিত সবাই মৌমাছিকন্ঠের ভূয়শী প্রশংসা করে পত্রিকাকে এগিয়ে নিতে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.