কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে জাতীয় গণহত্যা দিবস স্মরণে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কমলগঞ্জ শাখা সংসদের সিনিয়র সহ সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও সাবেক ছাত্রনেতা মোঃ খালেদ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর গণসঙ্গীত শিল্পী রমাকান্ত গোয়ালা ও আং রহমান ভান্ডারী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.