কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে স্থানীয় ছাত্রলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে ২৬ মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাহিদুল হক জনি ও সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম রাজুর নেতৃত্বে শমশেরনগর ষ্টেশন রোড থেকে ইউনিয়ন ছাত্রলীগ ও সুজা মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টায় এয়ারপোর্ট রোডস্থ স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.