এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার টিলাগাও্ ইউনিয়নের লালবাগের বারুণী উৎসবে এবারের বিশেষ আকর্ষণ উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় নিবেদিত ই-সেবী এন্টারপ্রাইজেস এর বিক্রয় ও প্রদর্শণী স্টল। স্টলে ই-সেবী নারী উদ্যোক্তাদের তৈরী বহুমুখী পাটপণ্য ও অন্যান্য হস্তশিল্প স্থান পেয়েছে। এছাড়া ই-সেবী কর্মসূচীর সহযোগী এন্টারপ্রাইজ ইচ্ছে ট্যুরিজম, প্যাক্স লেদারস ও উদয়ন ক্রাফটস এর পণ্য মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছে।
২৬ মাচ রোববার ই-সেবী এন্টারপ্রাইজেস এর স্টল উদ্বোধন করেন ই-সেবী মডেল এর রূপকার ও গবেষক মোহাম্মদ মোশারফ হোসেন। তিনি উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন, বহুমুখী পাটপণ্য এ এলাকায় নতুন হলেও পরিবেশের ভারসাম্য রার বিষয়টি অনুধাবন করে এলাকার সাধারণ জনগণ পাটপণ্য ব্যবহারে উৎসাহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ই-সেবী কর্মসূচীর সহযোগী এন্টারপ্রাইজ ইচ্ছে চ্যুারিজম এর প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ নাসির, কুলাউড়া উপজেলার ই-সেবী সহযোগী আতিকুর রহমানসহ ওয়াফ এর কর্মীবৃন্দ। ২৬ মার্চ থেকে আজ ২৮ মার্চ পর্যন্ত অনুষ্টিতব্য বারুণী মেলায় ই-সেবী এন্টারপ্রাইজেস এর স্টলে এসে সর্বস্তরের জনগণ বহুমুখী পাটপণ্য পরিদর্শন এবং ক্রয় করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। মেলায় স্টল পরিচালনা করছেন বাস্তবায়নকারী সংস্থা ওয়াফ এর তত্ত্বাবধানে কর্মরত ই-সেবী নারী উদ্যোক্তা সুমি, রিনা, রাবেয়া, সায়রা এবং লাভলি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.