আব্দুর রব॥ বড়লেখায় চুরির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী জাকির হোসেন ওরফে জুনেদকে ২৭ রোববার রাতে নিজ বাড়ী থেকে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার মুছেগুল গ্রামের মুছব্বির আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শরীফ উদ্দিন তাকে গ্রেফতার করেন।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামী জুনেদকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.