রাজনগর সংবাদদাতা॥ রাজনগরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে মুজিব সেনা ডটকম নামের অনলাইন গ্রুপ। ২৯ মার্চ বুধবার সকাল ১১টার সময় রাজনগরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ ছফু।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান রনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারী কলেজের ছাত্রলীগ নেতা এবি রউফ, রাজনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তারে হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনসুর আলী, ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক নিমাই চন্দ্র দেব প্রমুখ। এসময় মুজিব সেনা ডটকমের আয়োজনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকশ্রোতাদের মন কাড়েন একঝাক তরুণ শিল্পী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.