মকিস মনসুর॥ যুক্তরাজ্য আওয়ামীলীগ হল-হাম্বার শাখার উদ্যোগে ১ এপ্রিল বাংলাদেশের ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হল-হাম্বারের এক রেষ্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয় বলে সাংবাদিক মকিস মনসুর জানিয়েছেন।
যুক্তরাজ্য আওয়ামীলীগ হল-হাম্বার শাখার লিডার আলহাজ আব্দুল আহাদ এর সভাপতিত্বে এবং হল-হাম্বার আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা রাধাকান্ত ধর রাজুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাদির,বদরুল আলম,মাহবুবুর রশিদ শাম্মি,দুরুদ অলি খান, সনাওর মিয়া, মোস্তাক আহমদ, আব্দুর রহিম, সুহেল মিয়া, শামীম আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫'র ১৫ই আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ এবং সকল শহীদানদের স্মরণে এবং ব্রিটিশ পার্লামেন্টের সামনে ও বাংলাদেশের সিলেটে ও মৌলভীবাজারে বোমা ও সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তাররা বায়ান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে সিলেট. ও মৌলভীবাজারে বোমা ও সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের মূল- উত্তাদের গ্রেফতার করে বিচারের মূখামূখী এনে শাস্তি প্রদানের দাবী জানান.।।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.