আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ বাজারে ৪ এপ্রিল মঙ্গলবার রাতে মেসার্স আব্দুস শহীদ মুক্তা নামে একটি জ্বালানী তেলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের পিছন দিকের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে ৪১ হাজার টাকা নিয়ে গেছে।
দোকানের স্বত্ত্বাধিকারী আব্দুস শহীদ মুক্তা জানান, বুধবার সকালে যথারীতি তালা খুলে দোকানে প্রবেশ করেন। সামনে থেকে বুঝার উপায় ছিল না দোকান যে চুরি হয়েছে। ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা ও জরুরী কাগজপত্র তচনছ দেখে বুঝতে পারেন দোকানে চোর ঢুকেছিল। তিনি জানান, চোররা কোন মালামাল নেয়নি। বিভিন্ন ড্রয়ারে থাকা ৪১ হাজার টাকা নিয়ে গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.