বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার দাসেরবাজারের পিছিয়ে পড়া তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর দরিদ্র শিক্ষার্থীদের নির্দেশনামুলক ক্লাসের মাধ্যমে ঝরেপড়া রোধ ও পড়ালেখায় অগ্রসর করার লক্ষ্যে নিজজঙ্গল ছাত্র যুবকল্যাণ সংস্থার কমিটি গঠন করা হয়েছে।
৯ এপ্রিল রোববার প্রধান অতিথি হিসেবে নির্দেশনামুলক ব্যতিক্রমী এ ক্লাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রনিকস এন্ড কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান আহমদ। সমাজসেবক হাজী শরফ উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার সাধারণ সম্পাদক আখলাক আহমদের পরিচালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুড়িকান্দি দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউর রহমান, সংস্থার সভাপতি ও কাঞ্চনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, উপদেষ্ঠা আরিফ উদ্দিন, মনসুর আলী, নুর উদ্দিন, আলা উদ্দিন, জয়াদ আলী, হেলাল উদ্দিনম সহ-সভাপতি সিরাজ উদ্দিন, লোকমান আহমদ, সহসম্পাদক ফজলুল হক রাসেল, অর্থ-সম্পাদক বাবুল আহমদ, জাকির হোসেন প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.