মোহাম্মদ জুমান হোসেন॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে সিডনির ওলেমপিক পার্কে ৯ এপ্রিল রবিবার জালালাবাদ এসোসিয়েসন অব নিউ সাউথ ওয়েলস্ ইনক এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী সিলেটি উপস্থিত ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনে দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল মধ্যাহ্নভোজ, খেলাধুলা, এবং নাচ-গানে ভরপুর মন মাতানো সব আয়োজন । উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে রকমারি স্বাদের মুখরোচক খাবার পরিবেশন করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োযন করা হয়, এতে পুরুষের পাশাপাশি মহিলা এবং শিশুরাও খেলাধুলায় মেতে ওঠে প্রতিযোগিতায় অংশ নেন। তবে সবচেয়ে মজার ছিল মহিলাদের বালিশ খেলার প্রতিযোগিতা। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ এবং আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সার্থক ভাবে সম্পন্ন হয়ছে আগামীতে আপনাদের সহযোগিতা পেলে আরও বড় ও ব্যপক আকারে আয়োযন করার চেষ্টা করব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.