বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে জামাল মিয়া (২৫) নামের এক বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। জামাল ভাটেরা ইউনিয়নের ইউনিয়নের ইসলামনগর গ্রামের তজমুল আলীর পুত্র।
সূত্রে জানা গেছে, ভাটেরা রেলওয়ে স্টেশন এলাকায় ১১ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেল লাইন পারাপারের সময় চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জামাল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করা হয়। কুলাউড়া রেলওয়ে থানার ওসি রবিউল আজম জামালের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.