কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ২০৭টি অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ২০১৭-২০১৮ চক্রে ভিজিডি কর্মসূচীর আওতায় জানুয়ারি/মার্চ মাসের চাল বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ২০ এপ্রিল দুপুরে ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। ১নং রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুলের সভাপতিত্বে ও ইউপি সচিব সুলেমান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মাহমুদ আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.