হোসাইন আহমদ॥ রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ২২ এপ্রিল শনিবার বিকাল ৩টায় কলেজ পয়েন্ট থেকে আনন্দ মিছিল শুরু হয়ে রাজনগর বাজার প্রদক্ষিণ করে।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হারুন মিয়া, ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, তাঁতীলীগের আহ্বায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব তাজুল ইসলাম তাজু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.