বড়লেখা প্রতিনিধি॥ ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গজুকাটা ও নয়াগ্রাম বিওপি ২৩ এপ্রিল রোববার সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে। বিকেলে বিজিবি জব্দ অবৈধ মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে।
বিজিবি সুত্রে জানা গেছে, গজুকাটা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার রুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মেইন পিলার ১৩৫৭ এর ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ এবং নয়াগ্রাম বিওপি‘র টহল কমান্ডার হাবিলদার এবি সিদ্দিক ইসলামপুর নামক স্থান.থেকে আরো ১০ বোতল অবৈধ ভারতীয় মদ আটক করেন। ৫২ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, জব্দ মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.