কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ কমলগঞ্জ উপজেলা পর্যায় ২য় বারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কুমার সিংহ। তিনি কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিক ভাবে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পেশায় ইংরেজী শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ এর আগে বিভিন্ন প্রশিক্ষনে অংশ গ্রহন করে সফলতা অর্জন করেন। সম্প্রতি কমলগঞ্জে অনুষ্ঠিত ৫ দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষনে তিনি ইংরেজী শিক্ষক হিসেবে দলগত ভাবে ১ম স্থান অর্জন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.