হোসাইন আহমদ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কৃষ্ণপুর গ্রামে বাবার কবরের উপরে ছেলে জামাল মিয়া’র ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
জামাল মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কৃষ্ণপুর গ্রামে মৃত আছকির মিয়ার ছেলে।
২৪ এপ্রিল সোমবার দুপুরে নিজ বাড়ির পাশে বাবার কবরের উপরের বট গাছের সাথে জামালের ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে জামাল তার বাবাকে খুন করে সেই খুনের মামলায় জেল হাজতে বন্ধি ছিল। মৃত জামাল মিয়ার মামাত ভাই রাজু’র সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত মাসে জামাল মিয়াকে জেল হতে জামিনে মুক্তি লাভ করেন। কিন্তু কি কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারছিনা।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আলামত হিসেবে পেন্টের পকেট হতে ১টি র্টাচ মোবাইল ও ছোট কাগজ পাওয়া গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.