কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেট কারসহ ৩ গাড়ী চোরকে আটক করেছে। জানা যায়, ২ মে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট বিভাগীয় শহর থেকে চুরি করে আনা ১টি (প্রাইভেট কার নং ১১০) সহ শমসেরনগর ইউনিয়নের কেছুলেটি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে কামরুল হাসান (৩৫), আলীনগর বস্তির আলাউদ্দিনের ছেলে শামীম মিয়া (২৮), অপর সহযোগী মৌলভীবাজার থানার কালেঙ্গা গ্রামের গনি মিয়ার ছেলে স্বপন (২৮)কে আটক করে। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.