বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলা পরিষদ হলরুমে ৩ মে বুধবার প্রধান অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
সহকারী কমিশনার (ভুমি) সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমীর কান্তি দেবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার, সাংবাদিক আব্দুর রব, প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু, মাজহারুল ইসলাম, দীপক নন্দী, তপন কুমার দাস, সামছুল ইসলাম পুতুল, সামছুল হাসান প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.