এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের পিডিবি’র অবসরপ্রাপ্ত ইঞ্ছিনিয়ার মোঃ আব্দুছ সালামের বাড়ীর দু’ঘরে ৪ মে বৃহস্পতিবার দিবাগত রাতে এক দুঃসাহষিক ডাকাতি সংঘটিত হয়েছে।
জানা যায়, ইঞ্ছিনিয়ার মোঃ আব্দুছ সালামের বাড়ীতে মধ্যরাতে একদল ডাকাত হানা দিয়ে বাড়ীর তার ও পাশ্ববর্তী আব্দুল মুনিমের বসতঘরের দরজা বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনদের বেধে ও ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। লুটপাটকালে ডাকাতদল উভয় ঘরের প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় দেড় লক্ষাধিক নগদ টাকাসহ মুল্যবান মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। লুটপাঠকালে ডাকাতদের সাথে বন্দুক ও ধারালো অস্ত্র ছিল বলে গৃহকর্তারা জানান। খবর পেয়ে রাতেই কুলাউড়া থানার ওসি মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএমসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.