বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৫ মে শুক্রবার সকালে হাফছা বেগম (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত হাফছা উপজেলার গৌরনগর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের মেয়ে। সে এবারের এইচএসসি পরীক্ষায় নারীশিক্ষা একাডেমী থেকে অংশ নেয়। হাফছার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। তাদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। সন্তানের এমন অকাল মৃত্যু মেনে নিতে পারছেন তারা। এদিকে শুক্রবার দুপুর ২টায় স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে নিহতের জানাজা শেষে লাশ পারবিারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাফছার মৃত্যুতে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শরফ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.