আব্দুর রব॥ হাকালুকির বোরো ফসল হারানো কৃষকের পাশে দাড়িয়েছে সিলেটস্থ মৌলভীবাজার সমিতি।
৬ মে শনিবার বিকেলে সমিতির নেতৃবৃন্দ হাওরপারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক পরিবারের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করেছেন। ত্রাণসামগ্রি বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ও সিলেটের ডাক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক তৌফিক মজিদ লায়েক বলেন, হাওরপারের কৃষকের আজ খুবই দুর্দিন। ক্ষতিগ্রস্ত কৃষকের দুঃসময়ে মৌলভীবাজার সমিতি পাশে থাকবে। ফসল হারিয়ে হাজার হাজার কৃষক মানবেতর জীবন যাপন করছেন। সিলেটস্থ মৌলভীবাজার সমিতি সাধ্যমত ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে।
হাওরপারের সুজানগর ইউনিয়নের জহিরগঞ্জ বাজারে (কটালপুর) সাবেক ইউপি মেম্বার কবি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও আ’লীগ নেতা ওমর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সমিতির সহ-সভাপতি ও সিলেটের প্রধান সংবাদপত্র এজেন্ট কমরেড সিকন্দর আলী, সাধারন সমিতির সম্পাদক রুস্তুম খান, যুগান্তরের সাংবাদিক আবদুর রব, ইউকে থেকে প্রকাশিত টেমস সুরমার নির্বাহী সম্পাদক বদরুল হোসেন খান কামরান, সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুকুর বকুল, সমিটির দপ্তর সম্পাদক সিদ্দিকী আফজল জালাল, বেলাল আহমদ, জাহাঙ্গির আলম লুলু, সাংবাদিক আতাউর রহমান, রেদওয়ানুল হক, স্থানীয় ইউপি মেম্বার ফখরুল ইসলাম, ফরমান আলী প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.