কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রাজারের রেলের রাস্তার পাশ থেকে শনিবার রাত ১০টায় এক নবজাতক ছেলেকে উদ্ধার করেন ওই উপজেলার ভাঘমারা গ্রামের রিক্সা চালক দুলাল মিয়া।
৭ মে রবিবার সকালে উদ্ধারকৃত নবজাতকের কথা গ্রামে চড়িয়ে পড়লে উৎসুক জনতা বাচ্চাটিকে একনজর দেখার জন্য উপজেলার বিভিন্ন জায়গা থেকে দুলাল মিয়ার বাড়িতে ভীড় জমান।
স্থানীয় সূত্রে জানা যায়, রিক্সা চালক দুলাল মিয়া কাজ শেষে বাড়িতে ফেরার পথে ভানুগাছ বাজারের রেলের পাশে এক শিশুর কান্না শুনতে পান। রিক্সা থেকে নেমে তিনি দেখেন রাস্তার পাশের খাদে পলিথিনের ভীতরে কাপড় দিয়ে মুড়ানোা অবস্থায় একটি নবজাতক কাঁদতেছে। সাথে সাথে তিনি বাচ্চাটি কুলে তুলেন। পরে তিনি বাচ্চাটিকে তার ভাঘমারা গ্রামের বাড়িতে নিয়ে আসেন।
দুলাল মিয়া বলেন, আমার ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে ওই বাচ্চাটিকেও আমার ছেলে মনে করে লালন পালন করব। এলাকার অনেক লোক এসেছেন টাকার বিনিময়ে বাচ্চাটি নেয়ার জন্য কিন্তু আমি কাউকে দেইনি। কারণ ওই বাচ্চাটি এখন থেকে আমার সন্তান।
কমলগঞ্জ সরকারি হাসপাতালের স্বাস্থ্য সহকারী আহমদ আলী উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে এবং তার পরিচর্যা চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.