বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরপারের বড়লেখার সুজানগর ও তালিমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ৭ মে রোববার বিকেলে ভিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব সত্যেন্দ্র কুমার সরকার।
সুজানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কাওছার হামিদের সভাপতিত্বে ও ইউপি মেম্বার শহিদ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল¬াহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান, সুজানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পার্থ পাল, ইউপি মেম্বার মকবুল হোসেন সেবুল, ফরমান আলী, আ’লীগ নেতা সাহেদুল মজিদ নিকু, ছাত্রলীগ নেতা ফয়সল আহমাদ, সামছুজ্জামান সামি প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.