রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন পরিষদ ও মুন্সিবাজার বণিক সমিতির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।
৬ মে শনিবার ইউপি সদস্য মোঃ আবুল হোসেন এর পরিচালনায় ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ সাইফুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, আরও বক্তব্য রাখেন বাবু মনোজির রায় মঞ্জু, সাংবাদিক আহমদ ফয়ছল আজাদ, সাবেক চেয়ারম্যান মোঃ বরকুতুজ্জামান, ব্যবসায়ী মোঃ বাতির মিয়া, মোঃ সাতির মিয়া প্রমুখ। উপস্থিত সকলেই মুন্সিবাজার ইউনিয়নকে জঙ্গি, সন্ত্রাস, মাদক ও সুদমুক্ত সমাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.