কমলগঞ্জ প্রতিনিধি॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার ৮ মে বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামছুদ্দীন আহমদ, অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মুজিবুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক ও লেখক শাহজাহান মানিক, সাংবাদিক নুরুল মোহাইমিন (মিল্টন) প্রমুখ।
আলোচনার ফাঁকে ফাঁকে শিল্পীরা রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। তাছাড়া লেখক ও প্রভাষক শাহজাহান মানিক রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.