মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে পড়ে খায়রুল নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাদেমনসুর গ্রামের শওকত মিয়ার ছেলে খায়রুল সবার অলক্ষে গতকাল ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে বাড়ির পুকুরে পড়ে মারা যায়। প্রায় দুঘন্টা পর পুকুরে লাশ ভেসে উঠলে সাথে সাথে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা খায়রুলকে মৃত ঘোষণা করেন। রাত ৮ টায় জানাযার পর খায়রুলের লাশ দাফন করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে পড়ে খায়রুল নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। কুলাউড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাদেমনসুর গ্রামের শওকত মিয়ার ছেলে খায়রুল সবার অলক্ষে গতকাল ২৫ ডিসেম্বর বুধবার দুপুরে বাড়ির পুকুরে পড়ে মারা যায়। প্রায় দুঘন্টা পর পুকুরে লাশ ভেসে উঠলে সাথে সাথে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা খায়রুলকে মৃত ঘোষণা করেন। রাত ৮ টায় জানাযার পর খায়রুলের লাশ দাফন করা হয়। কুলাউড়া অফিস॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.