আবু তাহির, ফ্রান্স॥ প্যারিসের মধ্যে অভিজাত এলাকা বলে খ্যাত মোনপান্নাস টাওয়ারের পাশে সম্পূর্ণ বাংলাদেশী মালিকানাধীন ইনফরমেটিক প্রতিষ্ঠান ক্যাশ টেলিকম এর উদ্বোধন হলো। এর মাধ্যমে ফ্রান্সের বাংলাদেশিদের বহুল পরিচিত ইনফরমেটিক ব্যবসায় নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে মনে করেন প্প্রবাসীরা।
বিকালে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে ক্যাশ টেলিকম এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থপনা পরিচালক আল আমিন। উদ্বোধন পূর্ববর্তী এক সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন ফ্রান্সের বাংলাদেশিরা এখন শুধুমাত্র বাংলাদেশী অধ্যুষিত এলাকাতেই ব্যবসা বাণিজ্যে সীমাবদ্ধ নয় ফরাসিদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে যার ফলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন ভিনদেশের এ সংস্কৃতিতে আমাদের অবস্থান আমাদেরকেই করতে হবে। ফ্রেঞ্চ শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সমবায় পদ্ধতিতে সততা ও পরিশ্রমের মধ্য দিয়ে চেষ্টা করলে ব্রিটেনের কমিউনিটিকে পেছনে ফেলতে সময় লাগবেনা। পরে প্রতিষ্ঠানের সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ ও দোয়া ও অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.