বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত রিকশা চালক নিয়াজ উদ্দিনের পরিবারকে উন্নত মানের একটি অটোরিকশা ও রমজান মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে কাতার প্রবাসী দক্ষিণভাগ সমাজকল্যাণ সংস্থা।
২০ মে শনিবার দুপুরে নিহতের স্ত্রী ও সন্তানদের হাতে অটোরিকশা ও খাদ্যসামগ্রি তুলে দেয়া হয়েছে। নিহত নিয়াজ উদ্দিন উপজেলার গাংকুল খন্দকারটিলা গ্রামের মৃত হুছন আলী হুছইর ছেলে।
হাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও হাফেজ খলিলুর রহমান শাহীনের পরিচালনায় এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা ইমান উদ্দিন, কাতার প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুম, হাজী আব্দুল মান্নান, আব্দুল জলিল, জাহেদুল ইসলাম ফুলু, ব্যবসায়ী রফিক উদ্দিন, তারেকুল ইসলাম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.