স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের পরিবহন শ্রমিকদের পাঁচ দফা দাবিতে রোববার ২১ মে সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণভাবে ধর্মঘট চলছে। ধর্মঘটে বাসসহ সকল ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে স্কুলগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ দূর্ভোগে পড়েছেন।
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজার সহ সিলেট বিভাগে এই ধর্মঘট ডাকা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.