ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে পবিত্র মাহে রমাদ্বান এর তাৎপর্য শীর্ষক সেমিনার করেছে শাহজালাল (র.) ওয়েলফেয়ার ট্রাস্ট।
২৩ মে মঙ্গলবার বিকাল ৪টায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা হল রুমে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলীউর রহমান সানীর পরিচালনায় বক্তব্য রাখেন টাউন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান,
টাউন কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এম এ আলীম, জালালী কাফেলা ৩৬০’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি মো: আবু হানিফ, হাফিজ কাওছার আহমদ, হাফেজ ফরহাদ আহমদ, মুজাহিদ আহমদ, আবু জাফর রিপন প্রমুখ। সেমিনারে হুইল চেয়ার, সেলাই মেশিন ও রামজানের ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.