
স্টাফ রিপোর্টার॥ সিলেট বিভাগকে বাল্যবিবাহমুক্ত রাখার ঘোষনা অনুষ্ঠানের অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।

২৪ মে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। র্যালীর নেতৃত্ব দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ অন্যান্যরা।পরে পৌর জনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.