বিশেষ প্রতিনিধি॥ বড়লেখায় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২মে সোমবার সন্ধ্যা ৭টার দিকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় বড়লেখা পৌর শহরে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। এসময় পাট উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আব্দুল জলিল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির দায়ে বড়লেখা পৌরশহরের আবুল এন্ড সন্স, ছালাম ট্রেডার্স, এমপি ভান্ডার, ভবানী ভেরাইটিজ স্টোর ও ইউসুফ ট্রোডর্সের প্রত্যেক ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাত ৭টায় সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.