বিশেষ প্রতিনিধি॥ রাজনগর উপজেলার তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শাম্মী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ আসামীর ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে শাম্মী বেগমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ২৩ মে মঙ্গলবার উপজেলার টেংরা বাজারে পাইকপাড়া পলীøসমাজের উদ্যোগে ও টেংরা শহিদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক মানববন্ধন করেছে। জানা যায়, পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদন শুনানি শেষে মঙ্গলবার ২৩ মে মৌলভীবাজারের ৪ নং আমলী আদালত ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামী বরকত, মাজহার ও দিপু’র ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তাহের ছুটিতে থাকায় মামলার শুনানিতে তার পক্ষে ছিলেন উপপরিদর্শক আলা উদ্দীন। টেংরাবাজারে পল্লীসমাজের সভাপতি লক্ষিরানি মালাকারের সভাপতিত্বে বক্তব্য দেন টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিপন মিয়া, ব্রাকের সামাজিক কর্মসূচির রিজিওনাল ম্যানেজার প্রশান্ত কুমার দে, মৌলভীবাজারের ব্যবস্থাপক তারিক আজিজ, ইউপি সদস্য সেলিনা বেগম। মানবন্ধরে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.