কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে সরকারীকরণের লক্ষ্যে সকল স্থাবর অস্থাবর সম্পদ হস্তান্তরে স্বাক্ষর অনুষ্ঠান ২৪ মে বুধবার বিকেলে বিকেলে কলেজের অধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞা কলেজ সরকারীকরণে লক্ষ্যে স্থাবর ও অস্থাবর সম্পদ ৬.৪৮ একর ভুমি, যাহার মূল্য ৬ কোটি ৯০ লক্ষ টাকা সম্পত্তি হস্তান্তরের বর্ণণা দেন।
কলেজ গভর্ণিং বডির সভাপতি, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিঞা, সাবেক অধ্যক্ষ রসময় মোহান্ত, কলেজ গভর্ণিং বডির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুল, সৈয়দ সালেহ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.