বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ১ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ২শ’ ১৬ টাকা আয়, ১ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার ৫শ’ ৮৪ টাকা ব্যয় এবং ২ লাখ ৯ হাজার ৬শ’ ৩২ টাকা উদ্বৃত্ত ধরে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
ইউপি সচিব আহমদ জাকারিয়ার পরিচালনায় বাজেট ঘোষণার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আব্দুল্লাহ আল মামুন। সভায় এছাড়াও বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান হিফজুর রহমান, সাংবাদিক আব্দুর রব, ইউপি মেম্বার আপ্তাব আলী, ইসলাম উদ্দিন, আলতাফ হোসেন, রিয়াজ উদ্দিন, আলিম উদ্দিন, আম্বিয়া বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.