বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা পৌরসভার অর্থায়নে এলাকার দরিদ্র ১২০ পরিবারকে ২৬ মে শুক্রবার ভিটামিনের চাহিদা পূরণ ও আর্থিক স্বচ্ছলতার জন্য প্রত্যেককে ৫টি করে উন্নত জাতের মুরগি বিতরণ করা হয়েছে। পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপনের সঞ্চালনায় মোরগ বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল হক, প্যানেল মেয়র তাজউদ্দিন, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, আব্দুল মালিক জুনু, আব্দুল মতিন, আব্দুল হাফিজ ললন, মিজানুর রহমান, রেজাউল করিম, সাংবাদিক আব্দুর রব, শেফা বেগম, আছমা বেগম, রোজিনা বেগম।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.