রাজনগর থানা পুলিশ দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে। উপজেলার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ মহাসড়ক সহ বিভিন্ন সড়কে রাতের আধারে ডাকাতি-ছিনতাই বৃদ্ধি পাওয়ায়¡ পুলিশ এ দুই চিহ্নিত ছিনতাইকারীকে গত মঙ্গঁলবার রাতে আটক করে আদালতে প্রেরন করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ মহাসড়ক সহ উপজেলার বিভিন্ন সড়কে রাতের আধারে চুরি,ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পাওয়ায় রাজনগর থানার এসআই দৌস মোহাম্মদের নেতৃতে একদল পুলিশ উপজেলার মজিদপুর গ্রামের নিখিল নন্দীর ছেলে নীলোৎপল নন্দী মিঠু (৩০) ও নন্দীউড়া গ্রামের মৃত সাখাওয়াত মিয়ার ছেলে লিকছন মিয়া(২৮) নামের দুই চিহ্নিত ছিনতাইকারীকে গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার রাতে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে রাজনগর থানার ওসি কামরুল হাসান জানান, রাতের আঁধারে উপজেলার বিভিন্ন সড়কের চুরি, ছিনতাই রোধ করতে এদের আটক করা হয়েছে। এ দুজনের বিরুদ্ধে পুলিশের নিকট বিভিন্ন অভিযোগ রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.