রাজনগর প্রতিনিধি॥ ’চেতনা”সাহিত্য পরিষদের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের শুভ জন্ম জয়ন্তী পালন করা হয়েছে।
২৫ মে বৃহস্পতিবার রাজনগরে এ উপলক্ষে রাজনগর মডেল পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতি অনুষ্টান ও গুনীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চেতনা’ সাহিত্যের প্রকাশক মোঃ কামরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যাপক মোঃ মামুনুর রশী। রেজয়ানুল হক পিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থতি ছিলেন মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল, রাজনগর ডিগ্রী কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাহানারা রুবি মৌলানা মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যাপক তোফায়েল আহমদে,বিশিষ্ট সাংস্কৃতি ব্যাক্তিত্ব ফয়ছল আহমদ. ফয়জুর রহমান রাজী আকলু মিয়া চৌধুরী, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সিনিওর সদস্য শংকর দুলাল দেব, কবি ইদ্রজিৎ দেব, মাহমুদুল হাসান ও মিনতি দত্ত প্রমুথ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.