বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া শহরকে নিরাপত্তা বেষ্টনীতে আনতে এক কিলোমিটার এলাকা সিকিউরিটি সার্ভিস ও সিসি টিভির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ গোটা শহরের নিরাপত্তা রক্ষায় কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, ৩০ মে মঙ্গলবার এই কাজের উদ্বোধন করবেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান।
জানা যায়, দোকানপাটের নিরাপত্তার পাশাপাশি ছিনতাই, চুরি ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ড রুখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজে সমিতিকে সার্বিক সহযোগিতা করছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম। খান সিকিউরিটি ফোর্স-২৪কে কাজের দায়িত্ব প্রদান করা হয়েছে। উল্লেখ্য. বর্তমানে আংশিকভাবে সিসি ক্যামেরার আওতায় রয়েছে কুলাউড়া শহর যা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.